রাজধানীতে প্রাণ-আরএফএল’র দু’টি আউটলেট
রাজধানীর পূর্ব রামপুরা ও মেরুল বাড্ডায় দু’টি ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু করেছে প্রাণ-আরএফএল।
প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল’র প্রায় দুই হাজার ধরনের পণ্য আউটলেট দুটিতে বিক্রি করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল জানায়, এলাকাবাসীর দীর্ঘ দিনের চাহিদা মেটাতে ৩৬০ পূর্ব রামপুরা, ডিআইটি রোড ও মেরুল বাড্ডা প্রধান সড়কে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রেতারা আরএফএল’র পণ্য সম্পর্কে সহজে জানতে পারবেন এবং একই স্থান থেকে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় আরএফএল পণ্য কিনতেও পারবেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহমেদ আউটলেট দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরএফএল’র পরিচালক আর এন পল, বেস্ট বাই এজিএম মো. গিয়াস উদ্দিন বিশ্বাস, হেড অফ লজিস্টিক মেজর (অব.) মাইনুল ইসলাম, ম্যানেজার ব্র্যান্ড মেহেদী হাসান, ভিজুয়্যাল মার্চেন্ডাইজার ওমর শরীফসহ আরএফএল সেলস ও মার্কেটিং এর উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
রাজধানীর ওয়ারী, মালিবাগ-চৌধুরী পাড়া, মৌচাক, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী, সাভার, পোস্তগোলা, নবাবপুর, টঙ্গী, বসুন্ধরা-বারিধারা, সূত্রাপুর, লালবাগ, আজিমপুর, মিরপুর, আদাবর, মুগদা এবং ঢাকার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আরো ৪১টি ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু রয়েছে।
