২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 04:33 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭১ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ১৫৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬১ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৩ পয়েন্ট হয়েছে।লেনদেন দাঁড়িয়েছে ১৩ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম।

বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৩টির দাম বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট কমে এক হাজার ৬০৪ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২৭ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৩২২ কোটি টাকার শেয়ার।

আগের সপ্তাহে ডিএসই’র সার্বিক সূচক ৮১ বাড়ে। দৈনিক গড়ে লেনদেন হয় ২৮৭ কোটি টাকার শেয়ার।

তার আগের সপ্তাহে ৮০ পয়েন্ট সার্বিক সূচক কমে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয় ২৭৯ কোটি টাকার শেয়ার।