২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় দশমিক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৭ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ২১৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ২৭ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩৩৯ পয়েন্ট হয়েছে।লেনদেন দাঁড়িয়েছে ২৩ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১০৫টির দাম বেড়েছে, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৭ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২৭ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৩২২ কোটি টাকার শেয়ার।

আগের সপ্তাহে ডিএসই’র সার্বিক সূচক ৮১ বাড়ে। দৈনিক গড়ে লেনদেন হয় ২৮৭ কোটি টাকার শেয়ার।

তার আগের সপ্তাহে ৮০ পয়েন্ট সার্বিক সূচক কমে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয় ২৭৯ কোটি টাকার শেয়ার।