২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির সিসিপিও’র দায়িত্বে নওশাদ

বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) হিসাবে নিয়োগ পেয়েছেন মতিউল ইসলাম নওশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

১ জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে জানিয়ে শুক্রবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশের কোনো মোবাইল ফোন কোম্পানিতে এ ধরনের পদবী এটাই প্রথম।

সিসিপিও পদে দায়িত্ব পালনের সময় নওশাদ রবির পিপল ও কর্পোরেট বিষয়ক দিকগুলোর দেখাশোনা করবেন। এর আগে ২০১০ সাল থেকে তিনি একই প্রতিষ্ঠানের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে বলেন, “২০১০ সাল থেকে রবিকে ঢেলে সাজানোর পদক্ষেপে নওশাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার যোগ্য নেতৃত্বেই রবি ২০১৪ সালে মানব সম্পদ ব্যবস্থাপনায় অনন্য সম্মাননা আজিয়াটা পিপল অ্যাওয়ার্ড এবং ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে ৫ম এমপ্লয়ার অব চয়েস অ্যাওয়ার্ড অর্জন করেছে।”

নতুন দায়িত্ব পওয়ার পর নওশাদ বলেন, “এই রদবদল এ ব্যাপারটিই নিশ্চিত করে যে, আজিয়াটা তাদের মেধাবী কর্মীদের নেতৃত্বের গুণ বিকাশে বদ্ধ পরিকর এবং তাদের নিজস্ব শক্তিকে জাগিয়ে তুলতে চায়।”