তাইওয়ানে ওষুধ রপ্তানি করবে বেক্সিমকো ফার্মা
দেশের ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা তাইওয়ানে ওষুধ রপ্তানির অনুমোদন পেয়েছে।
কোম্পানিটি প্রাথমিকভাবে ওরাল সলিড, ইনহেলার ও স্টেরিল আই ড্রপের জন্য অনুমোদন পেয়েছে বলে জানান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে বেক্সিমকো বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে। ইতোমধ্যে তারা এজিইএস (ইইউ), টিজিএ (অস্ট্রেলিয়া) এবং এএনভিআইএসএ-সহ (ব্রাজিল) আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা থেকে জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যকটিসেস) অনুমোদন পেয়েছে।
