২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল উৎপাদন-বাজারজাত নিয়ে ‘প্রাণের’ কর্মশালা

দুই শতাধিক আমচাষী ও ব্যবসায়ীদের নিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে ফল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে কর্মশালা করেছে ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 11:46 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, রাজশাহীর বানেশ্বর ডিগ্রী কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে ফলমূলে কীটনাশক ও কেমিক্যালের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা আতঙ্কিত। এই প্রেক্ষাপটে স্বাস্থ্যসম্মত উপায়ে ফল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রাণ এই কর্মশালার আয়োজন করে।

রাজশাহীর পুটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ।

এছাড়া রাজশাহীর জেলা প্রশাসক দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এসএম রশিদুল হক, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রহমত উল্লাহসহ অন্যান্য কৃষি কর্মকর্তারার কর্মশালায় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।