২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮১ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ৩৮৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৩৪ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৭ পয়েন্ট হয়েছে।

লেনদেন দাঁড়িয়েছে ২৫ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা কম।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৯৮ টির দাম বেড়েছে, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৫পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ৮১ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৮৭ কোটি টাকার শেয়ার।

আগের সপ্তাহে ৮০ পয়েন্ট সার্বিক সূচক কমে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয় ২৭৯ কোটি টাকার শেয়ার।