চট্টগ্রামে গ্রামীণ ফোনের অনুষ্ঠানে ক্রিকেটার নাসির
চট্টগ্রাম নগরীতে নতুন আঙ্গিকে চালু হওয়া গ্রামীণফোন জিইসি সেন্টারের উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর নাসিরাবাদ এলাকায় দুপুর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিকাল ৫টা পর্যন্ত ভক্তদের সঙ্গে সময় কাটান নাসির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোন চট্টগ্রাম অঞ্চলের প্রধান শাহ মোহাম্দ ইব্রাহিম আজাদ ও কেন্দ্র প্রধান জিয়াউল হুদা।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০৬ সালে নাসিরাবাদ এলাকায় গ্রামীণফোনের কেন্দ্রটি চালু করা হয়। আরো উন্নত সেবা দিতে কেন্দ্রটি আধুনিকায়ন শেষে নতুন রূপে চালু করা হলো।
অনুষ্ঠানে কেন্দ্রে আসা গ্রাহকদের জন্য ছিল বিভিন্ন রকম পুরস্কার। নির্বাচিত সেরা দশ গ্রাহক রাতে নাসির হোসেনের সঙ্গে নৈশভোজের সুযোগ পাবেন বলেও অনুষ্ঠানে জানানো হয়।
