২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাংলালিংকের থ্রিজি

কক্সবাজারে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে টেলিকম অপারেটর বাংলালিংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 05:44 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৫ জুন কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা শুরু করা হয়েছে।

থ্রিজি সেবা সূচনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের মেয়র সারওয়ার কামাল।

অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক বাণিজ্যিক প্রধান (রিজিওনাল কমার্শিয়াল হেড) মুহম্মদ ফরহাদ হোসেন, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (রিজিওনাল সেলস ম্যানেজার) মাহমুদ হাসান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

গত অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি’র যাত্রা শুরু হয়েছে।

এরই মধ্যে রাজধানী ঢাকা, খুলনা, বন্দরনগর চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া, রংপুর, যশোর, রাজশাহী এবং কুমিল্লার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে বাংলালিংক।

বর্তমানে বাংলালিংকের প্রায় দুই কোটি ৯০ লাখ গ্রাহক রয়েছে। বাংলালিংক নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।