গোপালগঞ্জে গ্রামীণফোনের থ্রি জি ইন্টারনেট চালু
গোপালগঞ্জে গ্রামীণফোনের থ্রি জি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।
এর আগে সকাল ৮টায় গ্রামীণফোন অফিস থেকে শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অফিস চত্বরে এসে শেষ হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গ্রামীণফোনের খুলনা জোনের এরিয়া ম্যানেজার আসাদুল্লাহ হাবিব খান পাঠান, গোপালগঞ্জের ডিস্ট্রিবিউটর কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ।
