আরএফএলের ২২% লভ্যাংশ অনুমোদন
রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১৩ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিচ্ছে।
বুধবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মাহতাবউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ পাল, চিফ ফিনান্সিয়াল অফিসার আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক (অর্থ)উজমা চৌধুরী, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এতে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০১৩ সালে বাজারে কোম্পানির করপূর্ব মুনাফা ৩৯.৩৪ মিলিয়ন টাকা অর্জিত হয়েছে, মোট বিক্রয় ৮০৪.৮৪ মিলিয়ন টাকা এবং মোট রপ্তানি ৬.২২ মিলিয়ন টাকা।
