২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মচারীদের কর্মবিরতিতে বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানি কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 02:58 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

মঙ্গলবার সকাল ১০টা থেকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির শুরু করে।

পানামার ম্যানেজার (অপারেশন) জগন্নাথ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে বেতন-ভাতা বৃদ্ধি, বেতনের সমপরিমান বোনাস, চাকরি থেকে অব্যাহতি দিলে ৭৫ মাসের বেতন দেয়া ও পদোন্নতিসহ ১২ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন কর্মচারীরা।

কর্মবিরতির ফলে ভারতের মোহদীপুর স্থলবন্দর হয়ে সোনামসজিদ স্থলবন্দরের দিকে আসা আমদানিকৃত পণ্যবোঝাই গাড়িগুলোর বিশাল জট তৈরি হয়েছে।

সোনা মসজিদ কাস্টমসের সহকারী কমিশনার রেফায়েত উল্লাহ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মবিরতির কারণে বন্দরে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। মালবোঝাই গাড়িগুলোর ওজন ও ছাড়পত্র দেয়ার কাজ বন্ধ রয়েছে।”

তবে কর্মবিরতির আগেই পানামা ইয়ার্ডে আসা গাড়িগুলো থেকে পণ্য খালাস ও বোঝাইকরণ স্বাভাবিক রয়েছে বলে জানান এই শুল্ক কর্মকর্তা।