২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 05:07 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩৯ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ২৬৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৬ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৩০ পয়েন্ট কমে ৮ হাজার ২৬০ পয়েন্ট হয়েছে। লেনদেন  ২১ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কম।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১০২টির দাম বেড়েছে, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে এক হাজার ৬০৫পয়েন্ট হয়েছে।