রমজানে আমদানিকারকদের সহযোগিতার নির্দেশ
রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্ালয়ে পাঠানো এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, “আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার নিমিত্তে এ সকল পণ্যের আমদানিকারকগণ যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ঋণসুবিধা গ্রহণপূর্বক এলসি স্থাপন করতে পারে সে বিষয়ে সকল প্রকার সহযোগিতা প্রদানের জন্য আপনাদের পরামর্শ দেয়া যাচ্ছে।”
