২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভো এয়ারের নতুন বিমান

বেসরকারি বিমান সংস্থা নভো এয়ারের বহরে যুক্ত হয়েছে নতুন এমবেরার ইএমবি-১৪৫ মডেলের একটি উড়োজাহাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 01:07 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

বৃহস্পতিবার নভোর তৃতীয় এ উড়োজাহাজটি দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে নভো এয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আধুনিক প্রযুক্তি সম্পন্ন ৪৯ আসনের এ উড়োজাহাজটি দিয়ে যাত্রীদের সেবার মান আরো উন্নত করার আশা নভো এয়ারের।

গত বছরের ৯ জানুয়ারি যাত্রা শুরু করে নভো এয়ার। গত ২ জানুয়ারি আন্তর্জাতিক আকাশে পা রাখার ছাড়পত্র পায় তারা।

প্রাথমিক ভাবে এ উড়োজাহাজটি দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানানো হয় নভোর সংবাদ বিজ্ঞপ্তিতে।

এটি ছাড়াও নভোর বহরে আরো দুটি এমবেরার ইএমবি-১৪৫ মডেলের উড়োজাহাজ রয়েছে।

বাংলাদেশের ভেতরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরে ফ্লাইট চালায় বিমান সংস্থাটি।