২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ওয়ালটনের ‘স্মার্টজোন’

রাজধানীর বনানীতে ওয়ালটন মোবাইলের ‘স্মার্টজোন’ উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 10:11 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ট্রেড লাইন-২ নামের এই শো রুমে পাওয়া যাবে ওয়ালটনের সর্বাধিক প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন।

বুধবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই শোরুমের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় ওয়ালটনের নির্বাহী পরিচালক(পিআর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবির, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক আসিফুর রহমান খান ও পরিবেশক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত দেশীয় কোম্পানি ওয়ালটন মূলত ইলেকট্রনিক, মোটরযান ও মোবাইল ফোন জাতীয় পণ্য প্রস্তুত করে আসছে।

পরিবেশক মোতাহার হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে ওয়ালটন মোবাইল ফোনের চাহিদা বাড়ছে।