২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি শুরু

রমজানের আগে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 06:56 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

মঙ্গলবার সকাল থেকে ১০ জন ডিলার নগরীর বিভিন্নস্থানে এ পণ্য বিক্রি শুরু করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান কর্মকতা কাজী মো. ইফতেখার হোসেন।

আগামী ১৫ রমজান পর্যন্ত এ বিক্রি চলবে বলে জানান তিনি।

তবে সরকারি নির্দেশনা আসলে বিক্রির সময় আরও বাড়ানো হবে বলে জানান ইফতেখার।

তিনি বলেন, “প্রথমে ছোলা. মশুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। তবে রোজার আগেই খেজুর বিক্রি শুরু হবে।”

টিসিবি’র ডিলার মো. আব্দুল্লাহ জানান, ক্রেতারা প্রতিকেজি ছোলা ৪৪ টাকা, মশুর ডাল ৬৫ টাকা, চিনি ৩৯ টাকা, পাঁচ লিটার সোয়াবিন তেলে বোতল ৫৩০ টাকা এবং এক লিটার বোতল ১০৭ টা করে করে বিক্রি করা হচ্ছে।

বিক্রি শুরুর প্রথম দিনে ক্রেতা সমাগম ভালো জানিয়ে তিনি বলেন, চিনি ছাড়া অন্যান্য পণ্যের ভালো ক্রেতা আছে।

তবে চিনিটি লাল হওয়ায় ক্রেতাদের আগ্রহ কম বলে জানান আব্দুল্লাহ।

এদিকে, বাজারে পাওয়া চিনির চেয়ে টিসিবি’র চিনির গুণগত মান ভালো দাবি করে  টিসিবি কর্মকর্তা ইফতেখার বলেন, “চট্টগ্রামের বাজারে পাওয়া চিনিগুলো সাদা। কিন্তু আমাদের চিনিগুলো লাল হলেও মিষ্টি বেশি।”