২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পের উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা স্মারক

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মানোন্নয়নে চীনের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বিজিএমইএ।

সুমন মাহবুব

বেইজিং থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

ফাইল ছবি ফাইল ছবি

কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

ঢাকার পাশে মুন্সীগঞ্জের গজারিয়ায় তৈরি পোশাক শিল্পের একটি পল্লী নির্মাণে মঙ্গলবার বেইজিংয়ে এই সমঝোতা স্মারক সই হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এবং ওরিয়ন হোল্ডিং কোম্পানির নির্বাহী কর্মকর্তা তাং জিয়াওচি এই স্মারকে সই করেন।

শেখ হাসিনার সঙ্গে চীন সফরে রয়েছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।

সোমবার শীর্ষবৈঠকে চীনের জন্য বাংলাদেশে বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।