ব্রাজিল যাচ্ছেন কোকা-কোলা কুইজ জয়ী ৪জন
কোকা-কোলার উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে চার বিভাগের থেকে নির্বাচিত চারজন ব্রাজিল যাওয়ার সুযোগ পাচ্ছেন।
বিজয়ীরা হলেন- খুলনা থেকে মোহাম্মদ খালেকুল ইসলাম, রাজশাহী থেকে মো. মাহবুব আলম, চট্টগ্রাম থেকে সৈয়দ মুহাম্মদ শফিকুল আলম ও সিলেট থেকে আব্দুল বাকী আহমদ শফি।
কোকা-কোলা গত ডিসেম্বরে সলিড আসল ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ট্রফি প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে এসেছিলো।
এর পরপরই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ‘চলো ব্রাজিল’ কুইজ প্রতিযোগিতাটির আয়োজন করে প্রতিষ্ঠানটি।
কোকা-কোলা বাংলাদেশ, ভাগ্যবান বিজয়ীদের বাংলাদেশ থেকে ব্রাজিলে রিটার্ন এয়ার টিকেট, ৩ রাত এবং ৪ দিনের জন্য ব্রাজিলে বাসস্থান এবং এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের একটি করে ফ্রি টিকেট দিচ্ছে।
