২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজ সিমেন্টের ডিস্ট্রিবিউটর সম্মেলন

ডিস্ট্রিবিউটরদের নিয়ে তিনদিনের সম্মেলন করেছে আকিজ সিমেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 11:03 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

রোববার আকিজ সিমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত বছরের ব্যবসায়িক পর্যালোচনা এবং আগামী বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিলো এই সম্মেলনের উদ্দেশ্য।

এবারে আকিজের ডিস্ট্রিবিউটর সম্মেলনের স্লোগান ছিলো ‘বন্ধুত্বে বন্ধনে’। সম্মেলনটি ৫ থেকে শুরু হয়ে ৭ জুন পর্যন্ত চলে।

এতে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, নির্বাহী পরিচালক বদরুজ্জামান চৌধুরী, প্রতিষ্ঠানটির কারখানা বিভাগের ব্যবস্থাপক এস এম অনিকেত সেলিম প্রমুখ।