ফরমালিন ঠেকাতে আইন সংশোধন হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ফরমালিনের ব্যবহার ঠেকাতে এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, "ফরমালিন থেকে দেশবাসীকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেয়া যায় সেসব বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বৈঠক করেছি।
“আইন সংশোধন করে কঠোর সাজার সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংসদের চলতি অধিবেশনেই সংশোধিত আইনটি পাস হবে।”
এর আগে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রামের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী
ফরমালিনের ব্যবহাররোধে আইন সংশোধন আগেই করা উচিত ছিল মন্তব্য করে তোফায়েল বলেন, "এটা জীবন-মরণ সমস্যা এটা সবাইকে খেয়াল রাখতে হবে।"
ফরমালিনের ক্ষতিকারক দিকগুলোও সংসদে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, "ফরমালিন আমদানি নিষিদ্ধ থাকলেও অনেক শিল্প প্রতিষ্ঠানেই ফরমালিন লাগে। ফরমালিন নিয়ে জনগণকে সচেতন হতে হবে।"
