২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে আমদানি-রপ্তানি বন্ধ আখাউড়ায়

ভারতের আগরতলা স্থলবন্দর ব্যবসায়ীদের ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 01:46 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাজিব ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে রোববার সকাল থেকে এ বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়নি।

আখাউড়া বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল  জানান, শুক্রবার রাতে ভারতের আগরতলা বন্দর এলাকার বাসিন্দা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে শনিবারও আমদানি রপ্তানি ব্যাহত হয়।

তিনি বলেন, এছাড়া আগরতলা বন্দরে ট্রাক পার্কিং করলে পাঁচ হাজার ভারতীয় রুপি জরিমানা করার প্রতিবাদে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।”

আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে মনির বলেন, ট্রাক পার্কিংয়ের জটিলতা অবসান না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে।”

তিনি আরো বলেন, “তবে আখাউড়ায় আটকা পড়া অর্ধশতাধিক ট্রাকের মালামাল তারা সোমবার গ্রহণ করবে। নতুন কোন মালামাল গ্রহণ করবে না বলে জানিয়েছে।”