২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্টার্ন মেরিনের আইপিও অনুমোদন

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:44 AM

Updated : 22 Aug 2022, 06:25 PM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়েস্টার্ন মেরিন পুঁজিবাজারে ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫৭ কোটি ৫০ লাখ টাকা তুলবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা।

৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদ ৪০.২৭ টাকা।