সিলেটে সিকিউরিটিজে গ্রাহকের টাকা ‘আত্মসাত’
সিলেটে শেয়ার লেনদেরকারী প্রতিষ্ঠান সিলেট মেট্রোসিটি সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
গ্রাহকদের হিসাব থেকে তাদের শেয়ার বিক্রি করে এ টাকা আত্মসাত করা হয় বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা।
এ অভিযোগে কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন কোম্পানির চেয়ারম্যান।
বিনিয়োগকারীদের অভিযোগ, গত তিন বছরে বিভিন্ন সময়ে মেট্রোসিটি সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের বিও হিসাব নম্বর থেকে গোপনে শেয়ার বিক্রি করে টাকা আত্মসাত করেছেন কোম্পানির লোকজন।
সম্প্রতি নিরীক্ষায় দুর্নীতি ধরা পড়ায় ৩ এপ্রিল থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ মেট্রোসিটি সিকিউরিটিজের সকল লেনদেন কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ ৭টি শাখায় লেনদেন করতে পারছেন না গ্রাহকরা।
এ অবস্থায় বিনিয়োগকারীদের তাদের টাকা ও শেয়ার ফেরত পেতে মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেন।
সিলেট মেট্রোসিটি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, সাবেক এমডি ইব্রাহিম আলীসহ কোম্পানির কিছু কর্মচারী গ্রাহক ও কোম্পানির টাকা আত্মসাত করেছেন। টাকা আত্মসাতের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে মামলাও করেছে কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ।
এ সমস্যা সমাধানে মেট্রোসিটি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শনিবার বৈঠক ডেকেছেন বলেও জানান তিনি।
তবে টাকা আত্মসাতের কথা অস্বীকার করে কোম্পানির সাবেক এমডি ইব্রাহিম আলী বলেন, তার বিরুদ্ধে
কোম্পানির চেয়ারম্যান উদ্দেশ্যমূলকভাবে এ মামলা করেছেন বলে দাবি করেন তিনি।
