গুগল অ্যাডসেন্সের পার্টনার হলো ইউনিফক্স
বাংলাদেশে গুগল অ্যাডসেন্সের প্রথম সনদধারী অংশীদার হলো ইউনিফক্স ডিজিটাল মিডিয়া।
অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কাজ করছে অনলাইনে বড় এই বিপনন সংস্থা। ইউনিফক্সের রয়েছে অনলাইনে বিজ্ঞাপন বিপণন বিষয়ে আর্ন্তজাতিক বিশেষজ্ঞ দল।
গুগলের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাডসেন্সের স্বীকৃত সহযোগী হিসেবে ইউনিফক্স স্থানীয় অনলাইন প্রকাশকদের তাদের কাঙ্ক্ষিত বিজ্ঞাপনের মাধ্যমে আয় বাড়াতে সহযোগিতা করবে। পাশাপাশি ওয়েবসাইটগুলোতে ভিজিটরের সংখ্যা বাড়াতেও কার্যকর পরামর্শ দেবে তারা।
ওয়েবসাইটগুলোর নির্ধারিত স্থানে বিজ্ঞাপন দিতে ইচ্ছুকদের মধ্যে নির্ধারিত সময়ে নিলাম ডাকা হবে। সর্বোচ্চ দরদাতার নাম তাদের সাইটে দেখাবে। আর পুরো বিষয়টির আর্থিক লেনদেনের বিষয়টি প্রক্রিয়া করবে গুগল।
“প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপনের জন্য সব অর্থই যথাযথভাবে পাবে এটা তা নিশ্চিত করবে।”
নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলো তাদের নীতিমালা দেখে একমত হলে নিচের লিংকে গিয়ে গুগল অ্যাডসেন্সে সাইন আপ করতে পারেন। (google.com/adsense/start).
বাংলাদেশের প্রথম ও সর্বাধিক প্রচারিত ইন্টারনেট নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বেশকিছু নিউজ পোর্টালের সঙ্গে কাজ করছে ইউনিফক্স।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগ unifoxdigital@gmail.com.
