২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৮ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ১৮৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৬ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৩৮ পয়েন্ট হয়েছে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা কমে ১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২০টির দাম বেড়েছে, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট কমে এক হাজার ৫৮৭ পয়েন্ট হয়েছে।