২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

আগের দিনের খরা কাটিয়ে সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:18 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১১ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ২৭১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৪ কোটি টাকা বেশি। মঙ্গলবার আট মাসে সর্বনিম্ন লেনদেন ছিল ডিএসইতে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৭০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৭২ পয়েন্ট হয়েছে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা বেড়ে প্রায় ২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ২০১টির দাম বেড়েছে, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৫ পয়েন্ট হয়েছে।