২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিঙ্ক থ্রির সঙ্গে এয়ারটেলের চুক্তি

বিশেষ ভয়েস ও বাল্ক মেসেজিং সেবা নিতে লিঙ্ক থ্রি টেকনোলজিস লিমিটেডের সঙ্গে কর্পোরেট চুক্তি করেছে এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 10:17 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

মঙ্গলবার এয়ারটেল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল ও লিঙ্ক থ্রির চিফ এক্সিকিউটিভ অফিসার বাবর হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

লিঙ্ক থ্রির চিফ মার্কেটিং অফিসার মাহবুব হোসেন, সিনিয়র ম্যানেজার ও হেড অব ওয়েব সলিউশনস মো. শামীমুল ইসলাম এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যান্ড এসএমই সেলস আদিল হোসেন নোবেল, কর্পোরেট সেলস ম্যানেজার তৌহিদুল ইসলাম ও কর্পোরেট সেলরে কি অ্যাকাউন্ট ম্যানেজার নুজহাত শারমীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।