ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
অর্থ আত্মসাতের অভিযোগে এমএলএম কোম্পানি ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেশন সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক নূর হোসেন খান বাদী হয়ে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান মো: মফিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আবদুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম এবং এইচ এম আমিরুল ইসলামসহ ২২ জন।
প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।
