দেশের সেরা ব্যাংক ইউসিবিএল
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ব্যাংকগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ব্যাংক ইউসিবিএল।
২০১৪ সালের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা উদীয়মান অর্থনীতির ব্যাংক ক্যাটাগরিতে বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংককে নির্বাচিত করেছে অর্থবিষয়ক সাময়িকী ‘গ্লোবাল ফিন্যান্স’।
শনিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এবিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলী।
তিনি বলেন, চলতি বছরের ১১ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হবে।
“সাময়িকীটি সাত ধরণের তথ্যের ওপর ভিত্তি করে এই ক্যাটাগরিতে বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইউসিবিকে নির্বাচিত করেছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু আবদুল্লাহ, তরিকুল আজম ও শওকত জামিল।
১৯৮৩ সালের প্রতিষ্ঠিত বেসরকারি ইউসিবি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক।
