২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৮ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ৩৭৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা বেড়ে ৩৬ কোটি টাকা হলেও সিএসই সূচক ৭৭ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭৩ পয়েন্ট হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কমে এক হাজার ৬২৩ পয়েন্ট হয়েছে।