২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম হাফিজ এনসিসি ব্যাংকের নতুন এমডি

বেসরকারি এনসিসি ব্যাংকের নতুন এমডি ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক ডিএমডি গোলাম হাফিজ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 05:53 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

গোলাম হাফিজ এর আগে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ছিলেন। এছাড়া কিছুদিন তিনি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৮৩ সালে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্ম জীবন শুরু করেন গোলাম হাফিজ।

২০০৮ সালে এনসিসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন তিনি।