২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৬ পয়েন্ট হয়।

এদিন হাতবদল হয় প্রায় ৩৬৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেড়ে ২৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিন শেষে সিএসই সূচক ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭৩ পয়েন্ট হয়।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৬৪৮ পয়েন্ট হয়েছে।