২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেলে লেনদেন করতে পারবেন ব্যাংক এশিয়ার গ্রাহকরাও

গ্রাহকদের মোবাইলে লেনদেনের সুযোগ করে দিতে মোবাইল অপারেটর এয়ারটেলের সঙ্গে চুক্তি করেছে ব্যাংক এশিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 11:58 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

এই চুক্তি অনুযায়ী এয়ারটেলের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দেবে ব্যাংক এশিয়া।

’হ্যালো’ নামের এই ব্যাংকিং সেবার আওতায় এয়ারটেলের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকে টাকা জমা, উত্তোলন, হস্তান্তর, যানবাহন ও অনুষ্ঠানের টিকিট সংগ্রহ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, কর্পোরেট বেতন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম করতে পারবেন। এছাড়া ভবিষ্যতে ভোক্তাদের বিমা সুবিধাসহ সুদ ও মুনাফা বিষয়ে সেবা দেয়ার কথাও চুক্তিতে উল্লেখ রয়েছে।

মঙ্গলবার রাজধানীর বনানীতে এয়ারটেলের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশের চিফ সার্ভিস অফিসার ও হেড অফ কমার্স রুবাবা দৌলা  এবং ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মো. মেহমুদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের  প্রতিনিধিত্ব করেন। 

আগামী মে মাসের মাঝামাঝি থেকে ‘হ্যালো’ চালু করা হবে বলে জানান এয়ারটেলের কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাজিমউদ্দিন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট খন্দকার মুজাহিদুল ইসলাম এবং এয়ারটেল বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটিভ তারিকুল ইসলাম ও এম কমার্সের বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার মীর সাদিক ফয়সাল উপস্থিত ছিলেন।