চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি ২০১৩ সালের মুনাফার ওপর লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পিপলস ইন্সুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, পিপলস লিজিং এবং মারিকোর মুনাফা ঘোষণার তথ্য জানানো হয়।
এসব প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিং ছাড়া বাকি তিনটি প্রতিষ্ঠান নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
পিপলস ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের পিপলস ইন্সুরেন্সের একটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ টাকা ২৫ পয়সা করে লভ্যাংশ পাবেন।
কনফিডেন্স সিমেন্টের পরিচালকরা শেয়ার হোল্ডারদের জন্য সাড়ে ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন ।
অর্থাৎ ১০ টাকা অবিহিত মূল্যের কনফিডেন্স সিমেন্টের একটি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী ২ টাকা ৭৫ পয়সা লভ্যাংশ পাবেন।
শেয়ার হোল্ডারদের জন্য পিপলস লিজিং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
অর্থাৎ পিপলস লিজিংয়ের প্রতি একশ’টি শেয়ারের বিপরীতে করলে একজন বিনিয়োগকারী আরো ১০টি শেয়ার পাবেন।
মারিকোর পরিচালকরা শেয়ার হোল্ডারদের জন্য শেষ ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন। অর্থাৎ দশটাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে এর শেয়ারহোল্ডাররা ৫ টাকা করে লভ্যাংশ পাবেন।
প্রতিষ্ঠানটি এবছর কয়েক দফায় ৯০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ।
