২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন স্থগিত

কারিগরি ত্রুটির কারণে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন স্থগিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 11:26 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ডিএসইর সার্ভার নেটওয়ার্কে কিছু সমস্যা দেখা দেয়ায় লেনদেন স্থগিত করা হয়।

সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, সার্ভার ঠিক হলেই আবার লেনদেন শুরু করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখা যায়, সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে নয়টির দাম বেড়েছে এবং তিনটির দাম কমেছে।

ওই পাঁচ মিনিটে লেনদেন হয়েছে ৪৬ লাখ টাকার শেয়ার। মোট লেনদেন হয়েছে ৭৬টি।