২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক এমডিদের দুর্নীতির বিচারে কমিটি

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের (এমডি) অনিয়ম-দুর্নীতির বিচার করতে বাংলাদেশ ব্যাংক একটি উচ্চ পর্যায়ের ‘বিচারিক কমিটি’ গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 09:26 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাকে। অন্য তিন সদস্য হলেন, নির্বাহী পরিচালক আহসানউল্লাহ ও আহমেদ জামাল এবং কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) মহাব্যবস্থাপক নাসিরুজ্জামান।

রোববার বিকালে এই কমিটি গঠন করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি, ফাইন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে যে সব অভিযোগ আছে এবং বাংলাদেশ ব্যাংকের তদন্ত এবং পরিদর্শন দলের কাছে যে সব অনিয়ম ধরা পড়েছে, সেগুলো এই কমিটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরের কাছে সুপারিশ করবে।”

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান।

সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ কয়েকটি বেসরকারি ব্যাংকের অনিয়মের বেশ কিছুদিন ধরে বেশ আলোচনায় এসেছে। তার মধ্যেই এই কমিটি গঠন করা হল।