গাইবান্ধায় গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু
গাইবান্ধার তিন উপজেলায় দ্রুতগতির মোবাইল প্রযুক্তি সেবা থ্রিজি চালু করেছে গ্রামীণফোন।
রোববার সকালে শহরের মাস্টারপাড়ায় গ্রামীণফোনের ডিসট্রিবিউশন হাউজ থেকে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় এ সেবা চালু করা হয়।
গ্রামীণ ফোনের গাইবান্ধা আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা রবিউল হাসান রাহেল জানান, জেলা প্রশাসক এহছানে এলাহী গ্রামীণের বগুড়া বিভাগীয় অফিসের প্রধান কর্মকর্তা পার্থ প্রতিম মজুমদারের সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কনফারেন্স করে এই সার্ভিস উদ্বোধন করেন।
এ সেবা চালুর ফলে গ্রামীণফোনের গ্রাহকরা মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা ও ইন্টারনেট গ্রাহকরা থ্রিজির মাধ্যমে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিসট্রিবিউশন অপারেশন ম্যানেজার মাহমুদ হাসান, টেরিটরি অফিসার রাশিদুল হাসান প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
