২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্কাটের পর দিল্লি-দোহায় ইউনাইটেডের ফ্লাইট

এপ্রিলে চট্টগ্রাম-মাস্কাট চালুর পর জুলাইয়ে ঢাকা থেকে দিল্লি ও দোহায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:19 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

ইউনাইটেড এয়ারওয়েজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে ভারত ও কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দিল্লি ও দোহায় ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে ইউনাইটেডকে।

প্রাথমিকভাবে এ দুই রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বর্তমানে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম-কলকাতা রুটে ইউনাইটেডের ফ্লাইট চলছে।

এছাড়া বন্ধ হয়ে যাওয়ার প্রায় এক বছরের মাথায় এপ্রিলে চট্টগ্রাম-মাস্কাট রুটে আবার ফ্লাইট চালু করবে প্রতিষ্ঠানটি।

অভ্যন্তরীন রুটের চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদী ও বরিশালেও রয়েছে এদের ফ্লাইট।

একটি ড্যাশ-৮, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট চালানো হচ্ছে।