বগুড়ায় এয়ারটেলের থ্রিজি
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বগুড়ায় চালু করেছে থ্রিজি সেবা।
সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে, প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস এই সেবার উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ঢাকা থেকে ভিডিওকলের মাধ্যমে যোগ দেন এয়ারটেল বাংলাদেশের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট।
এসময় জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, “বগুড়ায় এয়ারটেল থ্রিজি সেবার প্রচলন হওয়াতে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এয়ারটেলের থ্রিজি সেবা এই এলাকার টেলিযোগাযোগ উন্নয়নে আরো সুযোগ সৃষ্টি করবে, যা এই অঞ্চলের শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
ক্রিস টবিট বলেন, “আমাদের গ্রাহকদের সুবিধার্থে থ্রিজি সেবা প্রচলনের জন্য বগুড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল।আমাদের বিশ্বাস, এই উদ্যোগটি বগুড়ার শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। ২০১৪ এর মাঝামাঝি সময়ের মধ্যে দেশের বাকি বিভাগীয় সদরগুলো থ্রিজি সেবার আওতায় নিয়ে আসতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান মিলনসহ এয়ারটেল বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার রাজনীশ কওল, চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, চিফ টেকনিকাল অফিসার সন্দ্বীপন চক্রবর্তী এবং চিফ ইনফরমেশন অফিসার লুতফর রহমান।
বগুড়ায় থ্রিজির আওতাভুক্ত এলাকা
স্নিগ্ধা আবাসিক এলাকা, শেরপুর রোড, সুত্রাপুর, মালতিনগর, কৈগারই (পূর্ব পাড়া), ফুলবাড়ি, চক ফরিদ কলোনি, ফুলতলা বাজার, শাহজাহানপুর, বসাকপাড়া, মাল্টিনগর, নিশিন্দ্রা, ব্যাংক পাড়া, সাজগাড়ি, আমতলা মোড়, গার্মেন্টস শপ, হাজিপাড়া, দক্ষিণ চালোপাড়া, চক জাদু রোড, নামাজঘর, কাঁচা বাজার, ধরমপুর বাজার, রহমান নগর, জেলাদাপুর, জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, হোটেল নাজ গার্ডেন, জলেশ্বরীতলা, বৌবাজার, নাটাই পাড়া, কামারগাড়ি, কালিতলা, সবগ্রাম, নারুলি এবং তিনমাথা।
