২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারেই সূচক কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 04:41 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

এর মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে।

সোমবার দিন শেষে ডিএসই সার্বিক সূচক ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৬ পয়েন্ট হয়েছে।

লেনদেন আগের দিনে চেয়ে ৫৬ কোটি টাকা বেড়ে প্রায় ২৯৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

এদিকে সিএসইর লেনদেন আগের দিনের চেয়ে প্রায় এককোটি টাকা কমে ২৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিন শেষে সিএসই সূচক ১০৪ পয়েন্ট কমে ৮ হাজার ৬৯৯ পয়েন্ট হয়েছে।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৬৭টির দাম বেড়েছে, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট কমে এক হাজার ৫৮৯ পয়েন্ট হয়েছে।