২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে এয়ারটেলের থ্রিজি সেবা চালু

মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড রাজশাহীতে থ্রিজি সেবা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 08:44 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকায় এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিটের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের মাধ্যমে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

এয়ারটেল এ বছরের মধ্যে সারা দেশের সব বিভাগীয় সদরে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালুর পরিকল্পনা নিয়েছে।