২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপণনের জন্য ইথিওপিয়ায় প্রতিষ্ঠানকে প্রাণের সম্মাননা

প্রাণের পণ্য বিপণনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইথিওপিয়ার ইওনাথান হাম্বিসাকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 10:05 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইথিওপিয়ায় আমদানিকারক প্রতিষ্ঠান ইওহা ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের মালিক ইওনাথান হাম্বিসার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রাণ এক্সপোর্টস লিমিটেডের প্রধান মো. মিজানুর রহমান।

মিজানুর জানান, ২০১২ সাল থেকে প্রাণপণ্য ইথিওপিয়ায় রপ্তানি করা হচ্ছে। প্রাণপণ্য বর্তমানে বিশ্বের ১০২টিরও অধিক দেশে রপ্তানি হচ্ছে।

প্রাণ বিভিন্ন ধরনের ফলের রস, চানাচুর, ঝালমুড়ি, ক্র্যাকার্স ও বিভিন্ন ধরনের স্ন্যাক্স, গুঁড়ো মসলা, সরিষার তেল, আচার রপ্তানি হচ্ছে।

মিজানুর বলেন, “ইথিওপিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে প্রাণ পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে এবং বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে এখানে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশিদের স্থায়ী ভিসা ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ হলে এই সম্ভাবনাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

ইওনাথান হাম্বিসা বলেন, আফ্রিকার দেশগুলোতে প্রাণ পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সেখানকার বিভিন্ন সুপারস্টোর এবং গ্লোবাল সুপার চেইনশপগুলোতে প্রাণপণ্য অত্যন্ত সহজলভ্য।