বগুড়ার নাজ গার্ডেনে এয়ারটেলের বাল্ক মেসেজিং, থ্রিজি সেবা
বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ ভয়েস, বাল্ক মেসেজিং এবং থ্রিজি সেবা দেবে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।
এ বিষয়ে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কর্পোরেট চুক্তি হয় বলে এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বুধবার এয়ারটেলের ব্যবস্থাপক সুমিত মাহবুব শাহাবুদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অফ কর্পোরেট অ্যান্ড এসএমই সেলস আদিল হোসেন নোবেল এবং হোটেল নাজ গার্ডেনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শোকরানা চুক্তিপত্র বিনিময় করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন হোটেল নাজ গার্ডেনের ডিরেক্টর শাফিন আহমেদ, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর হেড অফ এসএমই রায়হান ফায়েজ ওসমানী, বগুড়া জোনের জোনাল বিজনেস ম্যানেজার আব্দুর রহমান প্রমুখ।
