পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে, তবে লেনদেন বেড়েছে।
বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬১ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৪৫১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১১৫ কোটি টাকা বেশি।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮২ পয়েন্ট হয়েছে।
ট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৯ কোটি টাকা বেড়ে ৪১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৩৭ পয়েন্ট কমে ৯ হাজার ১১০ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৫৫ টির দাম বেড়েছে, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
