২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএসপিএলের বাংলাদেশ সহযোগী টপ অফ মাইন্ড

ভারতের অন্যতম শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান রোহিত সারফেকট্যান্টস প্রাইভেট লিমিটেডের (আরএসপিএল)  মিডিয়া সহযোগী হিসেবে কাজের দায়িত্ব পেয়েছে টপ অফ মাইন্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 04:11 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সম্প্রতি ঢাকায় আরএসপিএলের বাংলাদেশ কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি সই হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টপ অফ মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াউদ্দিন আদিল এবং আরএসপিএল হেলথ বাংলাদেশ লিমিটেডের বিপণন প্রধান রাকিবুল মতিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, আরএসপিএলের বাংলাদেশের অ্যাজেন্সি অফ রেকর্ড হিসেবে টপ অফ মাইন্ড তাদের সব ধরনের মিডিয়া সহযোগিতা দেবে।

চুক্তি সই অনুষ্ঠানে টপ অফ মাইন্ডের পরিচালক (মিডিয়া)সাইয়েদা উম্মে সালমা এবং আরএসপিএল হেলথ বাংলাদেশ লিমিটেডের বিপণন ব্যবস্থাপক সাজিদ ইকবালসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাজারে নিজেদের ডিটারজেন্ট ব্র্যান্ড ‘ঘড়ি’ বিপণনের উদ্যোগ নিয়েছে আরএসপিএল। ভারতের বাজারে তাদের এ পণ্যের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ২০১২ সালে  ভারতের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পায় তাদের এই ডিটারজেন্ট।

টপ অফ মাইন্ড বর্তমানে বাংলালিংক,  ব্র্যাক ব্যাংক, ওএলএক্স, ম্যারিকো, মাইক্রোম্যাক্স এবং কিউবি’র মতো প্রতিষ্ঠানকে মিডিয়া সহযোগিতা দিচ্ছে।