পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছে।
সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৬ পয়েন্ট হয়েছে।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট কমে এক হাজার ৬৮১ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৪০২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১০৯ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কমে ৪২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ২১ পয়েন্ট কমে ৯ হাজার ১৩৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১১৫ টির দাম বেড়েছে, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
