মিউচুয়াল ট্রাস্ট ও সাফকো স্পিনার্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সাফকো স্পিনার্স শেয়ার হোল্ডারদের জন্য গত বছরের লভ্যাংশ ঘোষণা করেছে।
বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০১৩ সালের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে।
আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)হবে। এর জন্য ২০ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
সাফকো স্পিনার্স শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।
আগামী ১২ এপ্রিল হবিগঞ্জে কোম্পানির এজিএম হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২০ মার্চ।
এছাড়া কোম্পানিটি দুটি শেয়ারের বিপরীতে তিনটি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, সমাপনী বছরে সাফকো স্পিনার্স লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা, মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৮৮ পয়সা।
