সাউথইস্ট ও ফারমার্স ব্যাংকের মধ্যে চুক্তি
সাউথইস্ট ব্যাংক এবং ফারর্মাস ব্যাংকের মধ্যে প্রোডাক্ট ও নেটওয়ার্ক সংক্রান্ত এক চুক্তি সই হয়েছে ।
রোববার মতিঝিলের দিলকুশায় সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন এবং ফারর্মাস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোসতাক আহমেদ নিজ নিজ পক্ষে এ চুক্তি করেন।
চুক্তি অনুযায়ী, সাউথইস্ট ব্যাংকের সহযোগী রেমিটেন্স আউটলেট হিসাবে কাজ করবে ফারমার্স ব্যাংক।
এর ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠালে তা ফারমার্স ব্যাংকের সব শাখা থেকে তোলা যাবে। আর এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করবে সাউথইস্ট ব্যাংক।
দুই ব্যাংক কর্তৃপক্ষই মনে করছেন, যৌথ উদ্যোগে রেমিটেন্স গ্রহণের বিষয়টি আরো সহজ ও অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
