২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় স্বপ্নের চারতলা বিপণীকেন্দ্র

রাজধানীর উত্তরায় সুপার স্টোর রিটেইল চেইন স্বপ্নের চারতলা বিপণী বিতান চালু হয়েছে, যাকে ‘হাইপার মার্কেট’ বলে নামকরণ করেছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 11:07 PM

Updated : 22 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরার তিন নম্বর সেক্টরের নাটোর টাওয়ারে মার্কেটটির উদ্বোধন করেন এসিআই লজিস্টিক্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির।

গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদা ও সুবিধার দিকে লক্ষ্য রেখে একে সাজানো হয়েছে বলে স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে।  

বিস্তৃত হাইপার মার্কেটটিতে ‍নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বেবি কেয়ার, বেবি ফুড, ডেইরি, হোম কেয়ার, রান্না ঘরের সামগ্রী, হোম মেড ফুড, প্যাকেজ ফুড, পার্সোনাল কেয়ার, কসমেটিক্স, লাইফ স্টাইল, ইলেকট্রনিক্স, স্টেশনারি, গিফট, খেলনা, গৃহ সজ্জা সামগ্রী এবং আসবাবপত্র পাওয়া যাবে।

এছাড়াও কেনাকাটা করতে আসা গ্রাহকদের খাবার ও পানীয় গ্রহণের সুবিধার্থে এতে রয়েছে স্বপ্নের নিজস্ব ফুড চেইন টেস্টসহ দেশি ও বিদেশি বিভিন্ন রেস্টুরেন্ট নিয়ে একটি বিশাল ফুড কোর্ট।

হাইপার মার্কেটটি উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক্স লিমিটেডের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট সোহেল তানভির খান, চিফ অফ অপারেশনস আবু নাছের এবং হেড অফ রিটেইল সেলস অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন সামসুদ্দোহা শিমুল প্রমুখ।